মূল সংবাদে যান
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ব্রোঞ্জজয়ী জিন্নাত আক্তারকে সংবর্ধনা প্রদান

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ব্রোঞ্জজয়ী জিন্নাত আক্তারকে সংবর্ধনা প্রদান

জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে উশু ডিসিপ্লিনের মহিলাদের ৫২ কেজি ইভেন্টে ব্রোঞ্জ পদকজয়ী বাংলাদেশের ক্রীড়াবিদ জিন্নাত আক্তারকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে জাপানের আইচি-নাগোয়া থেকে টিজি ৩৩৯ ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিওএর পক্ষ থেকে জিন্নাত আক্তারকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
ব্রোঞ্জজয়ী জিন্নাত আক্তারকে সংবর্ধনা প্রদান

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব  মোহাম্মদ উল্লাহ, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য  রাসেল কবির সুমন এবং বাংলাদেশ উশু ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক ক্রীড়া আসরে জিন্নাত আক্তারের এই অর্জন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য। তাঁর এই সাফল্য দেশের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক অঙ্গনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে সকলে আশাবাদী।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, ধারদেনা করেও কুল পাচ্ছেন না ক্রেতারা

পরের সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈ...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

আন্তর্জাতিক

সব সংবাদ